কুমিল্লার চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী এক শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা গ্রামে প্রতিবন্ধীর নিকট হুইল চেয়ার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, কাজী মহিউদ্দিন মুকুল, যুগ্ম সম্পাদক শাহ আলম, অর্থ সম্পাদক আবুল হাশেম মজুমদার হাসান, দপ্তর সম্পাদক ইমাম হোসেন মাসুম, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশীদ, সদস্য এছাক ব্যাপারী প্রমুখ। উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে গত ৫ বছর ধরে চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠন বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের দেয়া অনুদানে গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
Please follow and like us: