সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে বছরের শুরুতেই বই বিতরণ উৎসব-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্ভোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌরমেয়র জিএম মীর হোসেন মীরু। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামালউদ্দিন, দাতা সদস্য কাজী আবু তাহের মাছুম, অভিভাবক সদস্য কাজী বাবুল, ইমাম হোসেন পাটোয়ারী এনাম, ফারুক আবদুল্লাহ। অপরদিকে পৌরসভার ফালগুনকরা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্ভোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা যুবলীগের সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু। মাষ্টার সহিদউদ্দিন চৌধুরীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মন্নান মোল্লা, পৌর আ’লীগ নেতা জসিমউদ্দিন খন্দকার, উপজেলা ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান, মিনার মজুমদার, কাজী ইব্রাহীম প্রমুখ।
, || - ||
চৌদ্দগ্রামে বই বিতরণ উৎসব-২০২৩ পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: