, || - ||

চৌদ্দগ্রামে বন্যার্ত মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এরপর মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় দারুচ্ছুন্নাত জামিআ দ্বীনিয়া মাদরাসা পরিদর্শন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির নব নিযুক্ত চেয়ারম্যান, মেজর জেনারেল(অব:) মোঃ রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো: মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল(অব.) অধ্যাপক ডা: এস. এম. হুমায়ুন কবীর, আইএফআরসি’র হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা, শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ¦ আলমগীর কবির মজুমদার।
শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আলমগীর কবির মজুমদার বলেন, ‘আকস্মিক বন্যায় পাশাকোটসহ আশ-পাশের গ্রামে পানিবন্দি বাসিন্দারা পাশকোট দারুচ্ছুন্নাত জামিআ দ্বীনিয়া মাদরাসায় আশ্রয় নেয়। এরপর তাদেরকে তিন বেলা খাওয়ার ব্যবস্থাসহ আশ-পাশের এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশের রেডক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাদের নিকট এলাকার অসহায় মানুষের চিত্র তুলে ধরা হয়েছে’।

 

Please follow and like us: