কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ হাবিব উল্লাহ। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল গফুর পালোয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আজাদ পালোয়ান হিরন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আবদুর রহিম ভ্ইূঁয়া জসিম, বাতিসা ইউনিয়ন যুবদল নেতা সাকিব ফরাজী, মোঃ রানা, বাতিসা ইউনিয়ন ছাত্রদল নেতা সুমন ফরাজী, মোঃ সালাউদ্দিন। উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শাকিব চৌধুরী শরীফের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আবদুল মালেক, আবদুল মুনাফ, আবদুল মন্নান, আবু তাহের, মোঃ এছাক, মিলন, মানিক, বাতিসা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সহিদ, যুবদল নেতা আকাশ, ছাত্রদল নেতা হাসান, সিয়াম, আসিফ, সজিব, ইসমাইল ছুট্টু, নাইম, আপন, সামি, শুভ, আদিপ, মাহফুজ, বাবু প্রমুখ। সম্মেলন শেষে মোঃ আব্দুল গফুর পালোয়ানকে পূণরায় সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়।
, || - ||
চৌদ্দগ্রামে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: