নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, বিদ্যুতের দাম কমানো, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু। সোমবার চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পৌর বিএনপির সদস্য সচিব হারুন-অর-রশিদ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ক্রিয়া সম্পাদক আবদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা কমিশনার, পৌর বিএনপি নেতা দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জাহিদ হোসেন মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহবায়ক মোহাম্মদ হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, পৌর যুবদলের সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান, পৌর কৃষকদলের আহবায়ক মোঃ মমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবদুর রহিম, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ দাউদ, পৌর মৎস্যজীবী দলের আহবায়ক সুজন, উপজেলা ছাত্রদল নেতা মাছুম বিল্লাহ, ফখরুল হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম খলিল অনিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক হিরন পলোয়ান আজাদ, কনকাপৈত ইউনিয়ন বিএনপির আহবায়ক নিজাম উদ্দিন মিয়াজী, সদস্য সচিব ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক জিয়াউর রহমান জিতু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মীর আহমেদ মজুমদার, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবুল কালাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য জাফর ভূঁইয়া, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী ইউসুফ মজুমদার, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী জাহাঙ্গীর, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, কাজী শাহ আলম, শ্রীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবিব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, মোঃ শহিদুল ইসলাম, আবুল হাসেম, কাজী রকিব, নুর মোহাম্মদ, আবু বক্কর সিদ্দিক, শাহাদাৎ হোসেন, সদস্য শহিদুল ইসলাম মুকুল, শরীফুল ইসলাম, সাকিব চৌধুরী, কামরুল ইসলাম, মোঃ রানা, আরিফুর রহমান রিয়াদ, বিএনপি নেতা নাছির উদ্দিন, জামাল খন্দকার, পৌর বিএনপি নেতা মুন্সী জসিম উদ্দিন, মুন্সী বাবুল মিয়া, আবুল খায়ের, সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাজী মাহবুল হক, মমতাজ উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম নবাবজাদা, মোঃ ইয়াছিন সবুজ, সদস্য শহীদুল ইসলাম, শহীদ, ছাত্রদল নেতা অর্ণব মজুমদার, বাধঁন ও ফয়সালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ শেষে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়।
, || - ||
চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: