, || - ||

চৌদ্দগ্রামে বিএনপি নেতার মায়ের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলমের মায়ের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মুন্সিরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবুল কালাম সওদাগর, সহ-সভাপতি জসিম উদ্দিন, আবদুল মান্নান, সেলিম, শাহ আলম মেম্বার, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক বেলাল হোসেন, প্রচার সম্পাদক কাজী মোঃ রিপন, সহ-প্রচার সম্পাদক ডাক্তার জালাল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সওদা মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন ভূঁইয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শাহ আলম, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ফরিদ ভূঁইয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান মোল্লা, সাধারন সম্পাদক মোক্তন হোসেন ছুট্টু, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলেমান শিকদার, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ কাজী, ইউনিয়ন যুবদল নেতা মোঃ জাফর হোসেন, মোঃ স্বপন মিয়াজী, মোঃ কবির হোসেন, মোঃ মিজান, ছাত্রদল নেতা রবিন হোসেন, শাহাদাত হোসেন, শামীম ওসমান, ফারহান আলিফ অভি, নিজাম উদ্দিন, শাকিল, এম.এস. আই নাঈম, সোহেল, তারেকসহ ধর্মপ্রাণ মুসল্লী ও আলেম-ওলামা বৃন্দ।

Please follow and like us: