শনিবার , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চৌদ্দগ্রামে বিএমবিএফ এর আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
“মানবতাবাদীদের অঙ্গীকার ফিরিয়ে আনবো মানবাধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সৈয়দ গোলাম সরোয়ার শিফাত।
শুক্রবার(১৯জুন) বিকেলে চৌদ্দগ্রাম জেনারেল হাসপাতাল ভবনের ৪র্থ তলায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি কাজী আবদুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ভূঁঞা, সহ-সভাপতি নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম।
উপজেলা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক(লাওশান) এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) সহসাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আবুল কালাম, অর্থ সম্পাদক মোঃ ইমাম হোসেন, সহ-অর্থ সম্পাদক আইয়ুব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল মমিন, সহ-দফতর সম্পাদক মোঃ আবু শাহাদাত, সহ আইন ও ও বিচার বিষয়ক সম্পাদক মোঃ এনামুল পিন্টু, তদন্ত সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী জামাল উদ্দিন, সহ-তদন্ত সম্পাদক ডা: রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবদুল কাদের, সালিশ সম্পাদক মোঃ আবুল কাশেম, সমাজ কল্যাণ সম্পাদক আব বকর সিদ্দিক, সামাজিক নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম খন্দকার, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল হাসান কাউসার প্রমুখ।
Please follow and like us: