কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মোঃ মাসুম(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের দেবীপুর মধ্যমপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অপূর্ব গ্রীল ওয়ার্কশপের স্বত্তাধিকারী ও একই গ্রামের মৃত নুরুল আমিনের পুত্র। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই নিজাম উদ্দিন।
নিজাম উদ্দিন জানান, বুধবার মাগরিবের কিছুক্ষণ আগে দেবীপুরে নিজ বাড়ির পাশ^বর্তী একটি বাড়িতে কাজ করার সময় মোঃ মাসুম বিদ্যুৎস্পৃষ্ঠে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুম এক ছেলে সন্তানের জনক। তাঁর মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দেবীপুর মধ্যম পাড়ায় নিজ বাড়ির সামনে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হবে।
নামাজে জানাযায় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছেন নিজাম উদ্দিন।
, || - ||
চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: