, || - ||

চৌদ্দগ্রামে বিনামূল্যে ২১৫ হতদরিদ্র রোগীর চোখের ছানী অপারেশন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামে অবস্থিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে নভেম্বর মাসে বিনামূল্যে ২১৫ হতদরিদ্র রোগীর চোখের ছানী অপারেশন করা হয়েছে। চ্যানেল এস ইউ.কে’র ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরীর সহযোগীতা ও ও আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র অর্থায়নে রোগীদের অপারেশন সম্পন্ন হয়। বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ভার্ড ইসিএস এর প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক কামাল।

জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে বিভিন্ন সময়ে বিনামূল্যে হতদরিদ্র রোগীদের চোখের ছানী অপারেশন করা হয়। গত বুধবার এক দিনেই ৪৯ জনের চোখের ছানী অপারেশন সম্পন্ন হয়েছে। অপারেশন পরবর্তী হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তাবৃন্দ রোগীদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন-চোখের ছানী সমস্যায় থাকা হতদরিদ্র নারী ও পুরুষ রোগীরা।

Please follow and like us: