, || - ||

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। এরআগে পাঠাগারের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত সভায় পাঠাগারের পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নুরুল আলম খাঁনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা ইমরান মাহফুজের পরিচালনায় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ মাওলা, কুবি’র ডেপুটি রেজিষ্ট্রার মোঃ মোশারফ হোসেন, কবি মোঃ আহসান উল্লাহ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সেক্রেটারী বেলাল হোসাইন, সাংবাদিক আবু বকর সুজন, কোমাল্লা এবতেদায়ী স্বতন্ত্র মাদরাসার প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক একেএম শামছুল হক, তরুণ ইসলামী বক্তা মাওলানা মোবারক বিন আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অধ্যাপক আহমেদ মাওলা বলেন, আমাদের সমাজকে এগিয়ে নিতে হলে বইপাঠ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটি করে পাঠাগার। সমাজ কি অবস্থায় আছে পাঠাগারের প্রতি রাষ্ট্র সমাজের আন্তরিকতা দেখলেই বুঝা যায়। ব্যক্তিগত উদ্যোগে গড়া উঠা বিলকিছ আলম পাঠাগারের মতো প্রতিষ্ঠানগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রশাসকদের পাশাপাশি সমাজপতিদেরও উচিৎ এগুলোর প্রতি নজর দেওয়া।
পাঠাগার পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, সমাজ থেকে মাদক মুক্ত করতে হলে খেলাধুলা, সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া উপায় নেই। আমি প্রায় ভাবি কীভাবে তরুণদের বইয়ের সঙ্গে রাখা যায়, শুদ্ধ জীবনে ফেরানো যায়। এই ক্ষেত্রে লাইব্রেরি কার্যক্রম অত্যন্ত সহায়ক শক্তি। অভিভাবকদের উচিত নিজেদের সন্তানদের নিয়ে পাঠাগারে আসা। আমরা চেষ্টা করব বিলকিছ আলম পাঠাগারের মতো প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে।
Please follow and like us: