কুমিল্লার চৌদ্দগ্রামে বিলকিছ আলম পাঠাগারের উদ্যাগে স্বাধীনতার ৫১ বছরে আমার বিজয়ের গল্প শীর্ষক আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযুদ্ধ কমান্ডার সফিউল আহমেদ বাবুল। পাঠাগারের উপদেষ্টা মাওলা নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক এবিএম মুসা ভুইয়া, কবি ও গবেষক মাহবুবুল মাওলা রিপন, বিশিষ্ট সমাজ সেবক কাজী এনামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চৌদ্দগ্রামেই আমি ১৯৭১ সালে প্লাটুন কমান্ডার ছিলাম। আর এখন জেলা কমান্ডার। আমরা সেদিন একাত্তরে যুদ্ধ করেছি দেশের জন্য। আর এখন যুদ্ধ করে চলছি সামাজিক মুক্তির জন্য। এই পাঠাগার যা করে যাচ্ছি এটা আমাদেরই কাজের অংশ।
বিশেষ অতিথি মাহবুবুল মাওলা বলেন, সাহিত্য সংস্কৃতি বিষয় সব সময় মানুষের জীবনকে উন্নত করেছে। আমাদের যুদ্ধ ও সামাজিক মুক্তি পরস্পরের এপিঠ ওপিঠ। দুটি বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে কাজ পাঠাগার। আমি বিলকিছ আলম পাঠাগারের উদ্যোগেকে স্বাগত জানাই।
আলোচনা শেষে উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চৌদ্দগ্রামের কীর্তিমানদের পরিচিতি দিয়ে করা নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ইমরান মাহফুজ।
উল্লেখ্য ‘বই পড়ি নিজেকে জানি’ ¯েøাগানে সমাজের সব বয়সীদের জন্য বিলকিছ আলম পাঠাগার কাজ করে যাচ্ছে ২০১৭ সাল থেকে। বই বিনিময়, পাঠচক্র, লেখকের মুখোমুখি পাঠক, বাড়ি বাড়ি পাঠকের খোঁজে- এমন নতুন নতুন চিন্তায় গতানুগতিক পাঠাগারের ধারণাকেই পাল্টে দিচ্ছে।
, || - ||
চৌদ্দগ্রামে বিলকিছ আলম পাঠাগারের উদ্যোগে আমার বিজয়ের গল্প শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: