কুমিল্লার চৌদ্দগ্রামে ব্র্যাক মাইগ্রেশন ‘প্রত্যাশা’ প্রকল্পের ফোরাম ও বিজনেস এডভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার চৌদ্দগ্রাম বাজারস্থ একটি অডিটরিয়ামের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রত্যাশা প্রকল্পের কুমিল্লা আরএসসি অফিসের ব্যবস্থাপক শুভাশীষ দেবনাথ। উপজেলা বিজনেস এডভাইজরি কমিটির সভাপতি ইউসুফ হোসাইন সুমনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্যাশা প্রকল্পের এফও জসিম উদ্দিন, কমিটির সাধারণ সম্পাদক এম এ নোমান, সদস্য অলি আহম্মেদ, মাহরুজা সুলতানা, ফিরোজা বেগম, শিক্ষক মজিবুল হক পাটোয়ারী, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, ফখরুদ্দীন ইমন, মাহমুদুল হাসান, ব্যবসায়ী উদ্যোক্তা রেজাউল করিম শাহ, ডেন্টিস্ট শাহীন আলম, আবু তৈয়ব রাহাত প্রমুখ। সভায় প্রবাসীদেরকে আরও বেশি সেবা দেওয়াসহ কমিটি পূর্ণগঠনের বিষয়ে আলোচনা হয়।
Please follow and like us: