কুমিল্লার চৌদ্দগ্রামে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে দোকানদার-পথচারীকে বিভিন্ন পরিমানে জরিমানা করা হয়েছে। সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা ও সহকারী কমিশনার ভুমি আল আমিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার এসআই কামাল উদ্দিনসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং বৈধ কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার আইনে চৌদ্দগ্রাম দোয়েল চত্বর এলাকার হোটেল আজমীরের ৩ হাজার টাকা, চৌদ্দগ্রাম বাজারের জামাল চটপটি হাউজের ২ হাজার টাকা, মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে পথচারীর ২ হাজার ৫’শত টাকা জরিমানা করা হয়। এ সময় স্বাস্থ্য সচেতনা সৃষ্টিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
Please follow and like us: