শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামে মহিলাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রামে ১৬’শ ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। আটককৃতরা হলেন: কক্সবাজারে উত্তর নানিয়া ছড়া গ্রামের মৃত হাসানের মেয়ে রাবেয়া বেগম(৩০), একই গ্রামের মৃত জমির হোসেনের পুত্র আবদুল গফুর(৪০) ও সাইদুল ইসলামের স্ত্রী মনিরা বেগম(৪৫)। গতকাল বুধবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মোঃ ফজলুল হক জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকার আল আমিন ফিলিং ষ্টেশনের সামনে থেকে ১৬’শ ৪০ পিছ ইয়াবাসহ রাবেয়া বেগম, আবদুল গফুর ও মনিরা বেগমকে আটক করা হয়।

Please follow and like us: