কুমিল্লার চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরামের অফিস পরিদর্শন করেছেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন(আইওএম)-এর কর্মকর্তারা। মঙ্গলবার চৌদ্দগ্রাম বাজারস্থ বিসমিল্লাহ টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত ফোরামের অফিসে গিয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করেন বাংলাদেশে কর্মরত আইওএম কর্মকর্তা সৌমিন, আনিকা এবং ইংল্যান্ডে কর্মরত আইওএম কর্মকর্তা জিওলিয়া ও ডেভিড রেভিয়ার। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরামের সভাপতি ইউসুফ হোসাইন সুমন, সাধারণ সম্পাদক এনামুল হক নোমান, অর্থ সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ, দপ্তর সম্পাদক মুহা. ফখরুদ্দিন ইমন, কার্যনির্বাহী সদস্য উম্মে মাখতুম মাহরোজা সুলতানা, সদস্য অলি আহমেদ, ফিরোজা বেগম, বেলায়েত হোসেন, মোহাম্মদ আলী, রেজাউল করিম শাহ, আবু তৈয়ব রাহাত, প্রত্যাশা প্রকল্পের ফিল্ড অফিসার আবদুর রহমান প্রমুখ। পরিদর্শনকালে আইওম কর্মকর্তারা চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরামের কাজের প্রশংসা করেন।
, || - ||
চৌদ্দগ্রামে মাইগ্রেশন ফোরাম অফিস পরিদর্শন আইওএম কর্মকর্তাদের
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: