কুমিল্লার চৌদ্দগ্রামে নজির আহাম্মদ নামে সত্তর বছর বয়সী এক বৃদ্ধকে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক শেষে পুলিশের নিকট হস্তান্তর করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে তাঁর বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নজির আহাম্মদ উপজেলার শ্রীপুর ইউনিয়নের যশপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। জানা গেছে, যশপুর গ্রামের মাদরাসা ছাত্রী বৃহস্পতিবার সকাল ১১টায় বাড়ির পাশ^বর্তী দোকানে খরচ করতে যায়। সেখান থেকে ফেরার পথে প্রতিবেশি বৃদ্ধ নজির আহাম্মদ তাঁকে যশপুর হাজী আবদুর রশিদের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মাদরাসা ছাত্রীর চিৎকারে স্থানীয় জনতা এসে বৃদ্ধ নজির আহাম্মদকে আটক করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক অপারেশন ত্রিনাথ ও এসআই কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম নজির আহাম্মদকে থানায় নিয়ে আসে। ইতোপূর্বে আটককৃত বৃদ্ধ নজির আহাম্মদের বিরুদ্ধে আরও কয়েকজন নারীর সাথে অসামাজিক কাজের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আটককৃত নজির আহাম্মদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।
, || - ||
চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ জেলহাজতে
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: