, || - ||

চৌদ্দগ্রামে মানবিক উন্নয়ন কেন্দ্র পদক্ষেপ এর ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার চাঁন্দিশকরায় মানবিক উন্নয়ন কেন্দ্র পদক্ষেপ এর ঋণ বিতরণ ও ব্রাঞ্চ অফিস কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পদক্ষেপ এর সহকারি পরিচালক ও জোনাল ম্যানেজার মোঃ মোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখা ব্যবস্থাপক আবদুর রৌপ, এন আর বি সি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাজ্জাত হোসেন, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পদক্ষেপ এর সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার মোঃ আসাদ সরদার, পদক্ষেপ এর চৌদ্দগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার গৌরাঙ্গ সরকার, কমিউনিটি ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন, মিলন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

Please follow and like us: