, || - ||

চৌদ্দগ্রামে মায়ের সাথে অভিমান করে বিষপানে এক যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনায় মায়ের সাথে অভিমান করে বিষপানে জুয়েল রানা(৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আদর্শগ্রামের মমতাজ মিয়ার ছেলে। সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে জুয়েল রানা বিষপান করে

কিছুক্ষণ পর পরিবারের লোকজন টের পেয়ে তাকে আহত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুকালে জুয়েল রানা স্ত্রী ও চার সন্তান রেখে যায়।

Please follow and like us: