মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামে মুজিবুল হক এমপির সহধর্মিনীর রোগমুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

সাবেক রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি’র সহধর্মিনীর এডভোকেট হনুফা আক্তার রিক্তার রোগমুক্তি কামনায় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডের নাটাপাড়া জাবালে-ই নূর মাদরাসায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের প্রবীণ আ’লীগ নেতা মোহাম্মদ জালাল উদ্দিনের উদ্যোগে নাটাপাড়া জাবালে-ই নূর মাদরাসায় দেড় শতাধিক এতিম শিশুর মাঝে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি লাতু মিয়া, কালির বাজার জামে মসজিদের ইমাম মহি উদ্দিন ও মাওলানা ছিদ্দিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us: