, || - ||

চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার দিক-নির্দেশনায় উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ১, ৪, ও ৭নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক জালাল উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুল হালিম ভূঁইয়া। বিশেষ বক্তা ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুর রাজ্জাক, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ জাফর আহমেদ। এ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় মুন্সিরহাট ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ রবিউল হক খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা তাঁতীদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ দাউদ, উপজেলা মৎসজীবিদলের আহবায়ক আবদুর রাজ্জাক রাজু, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম সওদাগর, সাবেক সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ন কবির, মোঃ স্বপন মিয়াজী, মোঃ নুরুল ইসলাম, মোঃ নুরুল হক, মোঃ তাজুল ইসলাম পন্ডিত, মোঃ মোতালেব হোসেন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ফিরোজ মিয়া, মোঃ মোতালেব মিয়া, মোঃ সোহাগ মিয়া, মোঃ মানিক হোসেন, বিএনপি কাজী রিপন মিয়া। মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আহবায়ক মোঃ আবু তালেব মোল্লার ছুট্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে ১নং ওয়ার্ড, ৪নং ওয়ার্ড, ৭নং ওয়ার্ডে ২১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।

Please follow and like us: