, || - ||

চৌদ্দগ্রামে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

মূল্য তালিকা না টাঙিয়ে ব্যবসায়ী কর্তৃক ক্রেতাদের থেকে পণ্যের অতিরিক্ত দাম আদায় রোধ এবং ক্রেতাদের সচেতন করতে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট বাজারে পাঁচ দোকানে নয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল আমিন সরকার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও করোনা ভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করেন সেনাবাহিনীর এক প্লাটুন সদস্য ও থানা পুলিশের একটি টিম। এছাড়া বিভিন্ন বাজারে গিয়ে করোনা ভাইরাস রোধে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক মাইকিং করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন সরকার বলেন, ‘মূল্য তালিকা না থাকায় ক্রেতা ও বিক্রেতাকে সচেতন করতে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান’।

Please follow and like us: