, || - ||

চৌদ্দগ্রামে মোবাইল দোকানে দূর্ধর্ষ চুরি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসায় একটি মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র মোবাইল দোকান থেকে নগদ টাকা ও মোবাইলসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে।

জানা গেছে, বাতিসা বৈদ্দের বাজারে চৌধুরী টেলিকম মোবাইল দোকানের মালিক সাকিব চৌধুরী (শরীফ) সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন মঙ্গলবার সকালে শরীফ দোকানে ঢুকে দেখেন সব কিছু তছনছ অবস্থায় পড়ে রয়েছে। পরে তিনি দেখেন উপরের টিন কেটে সংঘবদ্ধ চোরচক্র দোকানে ঢুকে মোবাইল ও নগদ টাকাসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।

Please follow and like us: