কুমিল্লার চৌদ্দগ্রামে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন উপজেলা ও পৌরসভা যুবদল। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোঃ ইয়াছিন পাটোয়ারী।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ আতিকুল হক। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জামাল উদ্দিন মামুনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহনেওয়াজ মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর-রশিদ মজুমদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক গাজী মোঃ ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, পৌর যুবদল নেতা মোঃ হাসান, উপজেলা যুবদল নেতা বদিউল আলম নোমান খাঁ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিতু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদল নেতা মোস্তাফিজুর রহমান রিপন, ইয়াছিন মিয়া, কাজী রকিব, নুর মোহাম্মদ, মোঃ শহিদুল ইসলাম, কামরুল ইসলাম, দেলোয়ার হোসেন মজুমদার মাছুম, আবুল হাসেম, পৌর যুবদল নাজমুল হোসেন খোকন, সাইফুল ইসলাম, মোহন মিয়া, উপজেলা ছাত্রদল নেতা মাছুম বিল্লাহ, ফখরুল হাসান, পৌর মৎস্যজীবি দলের আহবায়ক মোঃ সুজন, পৌর কৃষকদলের আহবায়ক মোঃ মমিনুল ইসলাম, সদস্য সচিব ইউসুফ চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম খলিল অনিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবি দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us: