, || - ||

চৌদ্দগ্রামে যুবদল নেতা কামরুলের উদ্যোগে দুই শতাধিক গাছের চারা রোপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম ভূঁইয়ার উদ্যোগে দুই শতাধিক ফলজ ও ওষুধি গাছ রোপন করা হয়েছে। বৃহস্পতিবার বাতিসা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় ইউনিয়নের আমজাদের বাজার থেকে পাতড্ডা বাজার সড়কে গাছগুলো রোপন করা হয়। এ সময়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন সাহেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে আজাদ রাসেল, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী ফরহাদ, শ্রমিকদলের সভাপতি জয়নাল আবেদীন মজুমদার, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মাহফুজ ভূঁইয়া, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি রাজন মজুমদার, চিওড়া কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সিফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us: