শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামে শ্রম মিডিয়া পুরষ্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে গণসংবর্ধনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর হাত থেকে শ্রম বিষয়ক মিডিয়া পুরষ্কার গ্রহণ করায় কুমিল্লার চৌদ্দগ্রামের তরুণ সাংবাদিক ও কলামিস্ট মোঃ এমদাদ উল্যাহকে গণসংবর্ধনা দিয়েছে চৌদ্দগ্রাম প্রেস ক্লাব। গতকাল চৌদ্দগ্রাম বাজারস্থ প্রেস ক্লাব মিলনায়তনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোতাহের হোসেন জামাল, থানা মসজিদের সাবেক খতিব সাইয়্যেদ রাশেদুল হাসান জাহাঙ্গীর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোশাররফ হোসেন। পুরস্কার পাওয়ায় অনুভুতি ব্যক্ত করেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সংবর্ধিত সাংবাদিক মোঃ এমদাদ উল্লাহ। বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি হাসান মোঃ জহির, সিনিয়র সাংবাদিক আবু বক্কর সুজন, কার্যনির্বাহী সদস্য এএফএম রাসেল পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ কুদ্দুস, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, দপ্তর সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক এম এ আলম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সমিতি ও ব্যক্তির পক্ষ থেকে সাংবাদিক মোঃ এমদাদ উল্লাহকে গৌরবময় এই অর্জনের জন্য মানপত্র, ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়।

 

Please follow and like us: