রবিবার , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত ৫

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে স্লিপার বাসের ধাক্কায় নাহিদ নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ (৪৬) লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শ্রীরামপুর গ্রামের খতিবুর রহমানের ছেলে ও শ্যামলী পরিবহনের স্লিপার বাসের সুপারভাইজার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায় ঢাকাগামী শ্যামলী স্লিপার বাসটি চলন্ত অবস্থায় সামনে থাকা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নাহিদসহ পাঁচজন আহত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ মারা যান।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কান্তি দাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মহাসড়ক থেকে স্লিপার বাস ও ট্রাক উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please follow and like us: