, || - ||

চৌদ্দগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে নিরাপত্তা বিধানের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও মতবিনিময় করেছে বিএনপি নেতৃবৃন্দ। এ উপলক্ষে শুক্রবার বিকেলে ডলি রিসোর্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা শৈলপতি নন্দন চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মোঃ জোবায়ের, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম শামীম, নুর মোহাম্মদ। এ সময় বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us: