, || - ||

চৌদ্দগ্রামে সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা শাহিন গ্রেফতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
সরকার বিরোধী কর্মকান্ডে কুমিল্লার আ’লীগ নেতাদের সাথে যোগাযোগের অভিযোগে চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (০১ই জুন) সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারের জামে মসজিদ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
ওসি জানান, গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সরকার বিরোধী লেখালেখির অভিযোগও রয়েছে। সে চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর সদরের বৈদ্দ্যরখিল গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে ।
তিনি আরো জানান, সরকার বিরোধী কর্মকান্ডে কুমিল্লার আ’লীগ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন গ্রেফতারকৃত শাহিন। চৌদ্দগ্রামে যে কোন সময়ে নাশকতা করতে পারে এমন আশংকা থেকে তাকে আটক করে রোববার রাতেই কুমিল্লা কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: