কুমিল্লার চৌদ্দগ্রামে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিন্টু মিয়াকে আটক করেছে পুলিশ। পিন্টু মিয়া উপজেলার মিয়াবাজার অঞ্চলের জামপুর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার সিনিঃ সহকারী পরিচালক আশরাফুজ্জামান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিন্টু মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ী পিন্টু মিয়াকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us: