চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার চৌদ্দগ্রামে জগন্নাথদীঘি ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সাতঘড়িয়া গ্রামে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী কর্তৃক একটি রাস্তায় খুঁটি দিয়ে চলাচলে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে আশ-পাশের মানুষ রিকশা, সিএনজি অটোরিকশা ও ট্রাক্টর দিয়ে তাদের প্রয়োজনীয় মালামাল নিতে পারছে না। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যানকেও জানিয়েছে ভুক্তভোগী একটি পরিবার।
জানা গেছে, ওই গ্রামের পূর্ব থেকে দক্ষিণ পাড়ার একমাত্র রাস্তাটিতে মাদক ব্যবসায়ী আবুল হোসেন ও রিপন ওরফে লম্বা রিপন খুঁটি দিয়ে চলাচলে বাধা দেয়। যাতে প্রশাসনের কেউ তাদের মাদক ধরতে না পারে। কিন্তু খুঁটি দেয়ায় সাধারণ মানুষ রিকশা, সিএনজি অটোরিকশা ও ট্রাক্টর দিয়ে তাদের প্রয়োজনীয় মালামাল বাড়িতে নিতে পারছে না। গত সপ্তাহে মাদক ব্যবসায়ী আবুল হোসেন একটি মামলায় গ্রেফতার হলেও রিপন প্রভাব দেখিয়ে খুঁটি সরাচ্ছে না। স্থানীয় মাতব্বরা দুই মাদক ব্যবসায়ীকে রাস্তায় থাকা খুঁটি সরাতে বললেও তারা কর্ণপাত করেনি। ভুক্তভোগীরা শিগগিরই রাস্তা থেকে খুঁটি সরাতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবি জানিয়েছেন।
এ ব্যাপারে গতকাল মঙ্গলাবর স্থানীয় ইউপি মেম্বার খোকন আহাম্মদ জানান, ‘এক মাস আগে আমি নিজ হাতে খুঁটিগুলো সরিয়ে ফেলি। এরপর খুঁটি দিয়ে দখল করা হয়েছে কিনা আমার জানা নেই’।
, || - ||
চৌদ্দগ্রামে সীমান্তবর্তী গ্রামে মাদক ব্যবসায়ী কর্তৃক রাস্তা দখলের অভিযোগ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
Please follow and like us: