, || - ||

চৌদ্দগ্রামে সোনালী সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ১০৫ পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দিন মজুর ১০৫ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বরদৈন শাহ মিয়াজান ফকির ইসলামিয়া মাদ্রাসায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নোভা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন চৌধুরী সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এরিয়া প্রধান ও ব্যাঞ্চ ম্যানেজার মোঃ আলমগীর চৌধুরী, সংগঠনের প্রধান উপদেষ্টা আহমদ হোসাইন মজুমদার সুমন, উপদেষ্টা কালাম আজাদ, এম এ জুয়েল, সাখাওয়াত হোসেন, উপদেষ্টা মন্ডলীর ও সংগঠনের সকল সদস্যবৃন্দ। উপহার সামগ্রী পেয়ে সোনালী সমাজ ফাউন্ডেশনের সকলের জন্য দোয়া ও সন্তোষ প্রকাশ করেছেন অসহায় পরিবারের সদস্যরা।

Please follow and like us: