, || - ||

চৌদ্দগ্রামে সোনালী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২৬জন এতিম ছাত্রদের মাঝে পাঞ্জাবি বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে বরদৈন শাহ মিয়াজান ফকির ইসলামিয়া মাদরাসা ও এতিম খানার ২৬ জন ছাত্রদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে বরদৈন মাদ্রাসা মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নোভা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এরিয়া প্রধান ও শাখা ব্যবস্থাপক মোঃ আলমগীর চৌধুরী, প্রধান উপদেষ্টা আহমদ হোসাইন মজুমদার সুমন, উপদেষ্টা কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, লায়ন সাহাব উদ্দিন ভূইয়া, জালাল সিকদার, মোঃ বেলাল ভূইয়া, মাওলানা নুরুল বক্স মজুমদার, মোঃ হাসানসহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে পরিচালনা করেন এম এ জুয়েল, অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন আরমান হোসেন ও করিম চৌধুরী।

Please follow and like us: