কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলি শাহেবনগর জুলফিকার হায়দার কারিমীয়া মাদরাসায় ৮৯ হাজার ৭৮০ টাকার মূল্যের টিন হস্তান্তর করেছে স্বপ্নপূরণ ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে মাদরাসা পরিচালনা কমিটি ও মাদরাসার শিক্ষকদের নিকট টিন হস্তান্তর করেন সংগঠনের ইভেন্ট সমন্বয়ক মনির হোসেন খোকন ও প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, ব্যবসায়ী আবদুল মমিন, আবুল হাশেম, রনি মজুমদার, ছাত্রনেতা আবদুল কাদের শরীফ, স্বেচ্ছাসেবী মোঃ হাসান, এমজে হাসান, ফাহাদ হোসেন, মোঃ ফয়সালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Please follow and like us: