কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ‘স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’ এর আশ্রয়ন প্রকল্পের আওতায় নতুন ঘর উপহার পেয়েছে গৃহিনী সালমা বেগম। রোববার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে সালমা বেগমের নিকট ঘর হস্তান্তর করেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুবাই প্রবাসী এক রেমিটেন্সযোদ্ধা সাদকাহে জারিয়া হিসেবে এ ঘর নির্মাণের সম্পূর্ণ খরচ দিয়েছেন। ঘর হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের পরিচালক মনির হোসেন খোকন, মোহাম্মদ হোসেন নয়ন, আলোকচিত্রী সাকিবুল হাসান মিয়াজী প্রমুখ।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে স্বপ্ন পূরণ ফাউন্ডেশন শতাধিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করেছে। ভবিষ্যতেও মানবসেবামূলক কাজে প্রবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
Please follow and like us: