কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির দেয়া উপহার বাতিসা ইউনিয়নের কালিকসার সড়কের সৌন্দর্য্য বর্ধনের জন্য দেড় শতাধিক ঝাউগাছের চারা রোপন করেছে কালিকসার যুব সমাজ। এ উপলক্ষ্যে সোমবার সকালে কালিকসার গ্রামের মহসিন রেজা মজুমদার ও মোশারফ হোসেন সোহাগের উদ্যোগে গাছের চারা রোপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুবেল রানা, মোঃ পিয়াস, সুমন চৌধুরী, শফি উল্লাহ, মারুফ হোসেন, সালমান হোসেন রাহিম, লিজন হোসেন, সুজন, তারেক, ইমন, মেহেদী হাসান ও ফরহাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঝাউ গাছের চারা রোপন শেষে কালিকসার যুব সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন।
Please follow and like us: