, || - ||

চৌদ্দগ্রামে হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে করোনা মহামারীতে কর্মহীন অসহায়, দুস্থ, গরীব দুখী অস্বচ্ছল পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ ও নগদ অর্থ বিতরনে উপস্থিত ছিলেন হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা হাজী আব্দুল মজিদ, প্রতিষ্ঠাতা তরুন সমাজ সেবক নূর মোহাম্মদ রনি, ফাউন্ডেশনের পরিচালক সামছুল হক বকুল, সাবেক মেম্বার সৈয়দ আহম্মেদ, বিশিষ্ট সমাজ সেবক আসাফউদ্দৌলা পলাশ, ইউসুফ আবদুল্লাহ, ইমরান ফরহাদ প্রমুখ।
উল্লেখ্য, গরীব দুখী, অসহায়, অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়ানো লক্ষ্য নিয়ে ২০২১ সালে হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।

Please follow and like us: