কুমিল্লার চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে পৌরসভার চাঁন্দিশকরায় অবস্থিত মারকাযুত তাহফিযুল কুরআনুল কারিম মাদরাসায় ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। সোমবার মাদরাসার প্রধান হাফেজ মজিবুর রহমানের নিকট টাকা হস্তান্তর করেন সংগঠনের সভাপতি মোঃ জাকির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক গাজী আনোয়ার হোসেন মানিক, দপ্তর সম্পাদক ইমাম হোসেন মাসুম প্রমুখ।
Please follow and like us: