, || - ||

চৌদ্দগ্রামে ১০টাকা দরে চাল বিক্রি শুরু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও চৌদ্দগ্রামের সাবেক রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হকের সহযোগিতায় করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন হয়ে পড়া চৌদ্দগ্রাম পৌরসভার দরিদ্র জনগোষ্ঠির মধ্যে খোলা বাজারে (ওএমএস) ১০ টাকা দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

 

মঙ্গলবার সকালে বাজারের মক্রম অালী মার্কেট ও কালিবাজারের মেজ্জান মার্কেট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পৌর মেয়র মিজানুর রহমান এর উদ্বোধন করেন।

 

এসময় প্যানেল মেয়র অালহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, কালিবাজারের ডিলার অালমগীর হোসেন বিপ্লব, চৌদ্দগ্রাম বাজারের ডিলার অাবদুল হক, সাবেক কাউন্সিল সেলিম মিয়া, অাবুল খায়ের মেম্বার, কাজী কামাল, যুবলীগ নেতা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

 

পৌর মেয়র বলেন, একজন ভোক্তা তার জাতীয় পরিচয়পত্র দেখিয়ে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার (সকাল ৯টা থেকে ২ টা পর্যন্ত) সপ্তাহে ১০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল কিনতে পারবেন। বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১০ টাকা দরে চাল বিক্রি অব্যাহত রাখা হবে।

Please follow and like us: