শুক্রবার , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামে ১২০ পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

মানুষ মানুষের জন্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার দক্ষিণ নোয়াপাড়া ও উত্তর রামচন্দ্রপুর জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হতদরিদ্র অসহায় ও করোনায় কর্মহীন ১২০ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ নোয়াপাড়া ও উত্তর রামচন্দ্রপুর মসজিদ পরিচালনা কমিটির সদস্য হাজি সুরুজ মিয়া, ইমাম হোসেন, ডাক্তার আবদুল হালিম মিয়াজী, আবুল কালাম, মোঃ আলম, মোহাম্মদ শাকিল, সংগঠনের প্রধান উপদেষ্টা শফিউল আলম মনির, উপদেষ্টা লোকমান হোসেন, মোঃ বাবুল, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ আজিম, সহ-অর্থ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিফাত, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান (পিন্টু), সদস্য শাহাদাত ও হান্নান প্রমুখ।

ঈদ উপহার বিতরণ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেন প্রবাসীবৃন্দ। ঈদ উপহার পেয়ে প্রবাসীদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন গরীব ও কর্মহীন পরিবারের সদস্যরা। সমাজ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সভাপতি ও সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গরীব ও অসহায় মানুষের নানাবিধ সমস্যার সমাধানে পর্যাপ্ত সহযোগিতা অব্যাহত রেখেছে।

Please follow and like us: