, || - ||

চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন এলাকায় অভিযান চালিয়ে সিএনজি বেবী টেক্সিভর্তি ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো; চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে আবুল কালাম, মৃত ভোলা মিয়ার ছেলে আব্দুল মালেক ও হাজীগ্রামের শহীদুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম। বুধবার দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার সিনিয়র সহকারী পরিচালক আশরাফুজ্জামান পিপিএম তথ্যটি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Please follow and like us: