, || - ||

চৌদ্দগ্রামে ৩২০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, লবণ ও সাবান বিতরণ করা হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও তেরটি ইউনিয়নের ৩২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। রোববার(২৯ মার্চ) বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান গাড়িতে করে ত্রাণ সামগ্রী নিয়ে হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছেন। এ সময় অারো ছিলেন প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর অালহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল ও ৭নং ওয়ার্ডে কাউন্সিল সাইফুল ইসলাম শাহীন।

জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষে সারাদেশের ন্যায় চৌদ্দগ্রাম উপজেলার বেশিরভাগ মানুষ এখন ঘরে অবস্থান করছেন। কর্মহীন হয়ে ঘরে বসে থাকার কারণে হতদরিদ্র পরিবারে মাঝে খাদ্যাভাব দেখা দিতে পারে। তখন তারা বাধ্য হয়ে ঘরের বাইরে গিয়ে যত্রতত্র যাতায়াত করতে পারে। তাদের কে ঘরমুখো করে রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসব ত্রাণ সামগ্রী বিতরণে সার্বক্ষণিক মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এসময় তিনি বলেন মানুষকে ঘরমুখো করে রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা চৌদ্দগ্রাম উপজেলার একটি পৌরসভা ও তের ইউনিয়নের ৩২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১কেজি ডাল, ৫০০ মিলি তেল, ৫০০ গ্রাম পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ গোল্লা করে সাবান দেওয়া হয়েছে।

এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও আধুনিক চৌদ্দগ্রামের রুপকার সাবেক সফল রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপির সহযোগিতায় কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর মাধ্যমে পৌরসভার হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে আমি ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এছাড়া পৌরবাসীকে ঘর থেকে বাহির না হওয়ার জন্য মাইকিং করেছি।

পৌরসভার বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করেছি। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়েছে। মরণব্যাধি এ ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য পৌরসভাসহ সমগ্র উপজেলা বাসীকে অনুরোধ করবো আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না।

এদিকে একই দিন ঘোলপাশা, কনকাপৈত, উজিরপুর, কাশিনগর, শ্রীপুর, চিওড়া, আলকরাসহ উপজেলার তের ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্থানীয় চেয়ারম্যানবৃন্দ।

Please follow and like us: