, || - ||

চৌদ্দগ্রামে ৩ হাজার ফলজ গাছের চারা বিতরণ করেছে ইসলামী ব্যাংক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’-এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ও তিন হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের সিনিয়র এ্যাসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও চৌদ্দগ্রাম শাখা ব্যবস্থাপক মোঃ মাহবুবুল হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এটিএম শাহাজাহান, ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মজিবুর রহমান চৌধুরী। ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মোঃ আবদুল হান্নানের পরিচালনায় ব্যাংকের জুনিয়র ইউনিট অফিসার ওমর আহাম্মদসহ পল্লী উন্নয়ন প্রকল্পের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: