কুমিল্লার চৌদ্দগ্রামে ইট বোঝাই ট্রাকে লুকিয়ে পাচারকালে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। আটককৃতরা হলো; উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আলী আশ্রাফের ছেলে ইসমাইল হোসেন ও একই এলাকার জামাই সম্রাট আলমগীর। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি কোম্পানী-২ কুমিল্লার অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে র্যাবের একটি টিম চৌদ্দগ্রাম উপজেলা দোয়েল চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইট বোঝাই ট্রাকের ভিতর লুকিয়ে পাচারকালে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের সাথে জড়িত ব্যবসায়ী ইসমাইল হোসেন ও সম্রাট আলমগীরকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে দেশের বিভিন্নস্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করতো বলে র্যাবের কাছে স্বীকার করেছে।
Please follow and like us: