কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। শহীদুল ইসলাম সদর দক্ষিণ উপজেলার ঝোলায় কুড়িয়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম শনিবার সন্ধ্যায় কড়ইবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪৬ বোতল বিদেশী মদসহ শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে র্যাবের নিকট স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
, || - ||
চৌদ্দগ্রামে ৪৬ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী শহীদ গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: