, || - ||

চৌদ্দগ্রামে ৫৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫৬ কেজি গাঁজাসহ লিটন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। লিটন উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া এলাকার ইদন আলীর পুত্র। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আমানগন্ডা তাকিয়া আমগাছ এলাকার কেন্দ্রীয় কবরস্থান গেইটের সামনে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটনের অপর দুই সহযোগী দৌঁড়ে পালিয়ে যায়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘৫৬ কেজি গাঁজাসহ আটক লিটনসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে লিটন মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকসহ সামাজিক ব্যধির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি’।

Please follow and like us: