, || - ||

চৌদ্দগ্রামে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মোঃ আলী হোসাইন নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে কক্সবাজার জেলার চকরিয়া থানার কুটাখালী গ্রামের মৃত শাহআলমের পুত্র। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গাঁজাগুলো পাচারের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলী হোসাইনের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us: