, || - ||

চৌদ্দগ্রাম অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

মানুষ মানুষের জন্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার দক্ষিণ নোয়াপাড়া ও উত্তর রামচন্দ্রপুর জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় হতদরিদ্র এক পরিবারের মাঝে নগদ দশ হাজার প্রদান করা হয়েছে। রোববার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ নোয়াপাড়া ও উত্তর রামচন্দ্রপুর মসজিদ পরিচালনা কমিটির সদস্য হাজি সুরুজ মিয়া, সংগঠনের প্রধান উপদেষ্টা সফিউল আলম মনির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ নোয়াপাড়া ও উত্তর রামচন্দ্রপুর মসজিদ পরিচালনা কমিটির সদস্য হাজি সুরুজ মিয়া, ইমাম হোসেন, ডাক্তার আবদুল হালিম মিয়াজী, মোহাম্মদ শাকিল, আবদুর রহমান, সংগঠনের উপদেষ্টা লোকমান হোসেন, সিনিয়র সহসভাপতি মোঃ শাহীন আলম, সহ-অর্থবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।

Please follow and like us: