, || - ||

চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট হুমায়ুন পাটোয়ারী। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন আমিনুল ইসলাম ছুট্টু’র সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছসেবকদলের সদস্য সচিব ইসহাক বেপারী’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী জসীম উদ্দিন, উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক খালেক শিকদার লিটন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠিনক সম্পাদক দলিলুর রহমান কামাল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমিনুল ইসলাম মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ সাইফুল্যাহ সবুজ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন কাজী আলমগীর, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব গাজী কবির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক নাজমুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধাররণ সম্পাদক আকতার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মির্জা হিরা হিরন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক এয়াছিন কবির, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মতিন পাটোয়ারী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী ইলিয়াছ, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল, ৭নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রদল নেতা এডভোকেট কামরুল ইসলাম, খোরশেদ আলম, বাতিসা উপজেলা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী শাহাদাৎ রিয়াজ, চিওড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রাব্বী, শুভপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সোহাগ, বাতিসা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক সাহাদাত, সাবেক সভাপতি কাজী শাহাদাৎ, কনকাপৈত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান, ঘোলপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক অনি, কালিকাপুর ইউনিয়ন ছাত্রদল সাধারন সম্পাদক সৌরভ, বাতিসা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী হিমেল, কাশিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলের সদস্য সচিব ইকরাম, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা ইয়াছিন, ছাত্রদল নেতা স্বপন, মোহন, আসিফ, সালাউদ্দিন, ফরাদ, মহিন, মোতালেব, সামির ও উসমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুই শতাধিক ছাত্রদলের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us: