, || - ||

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পিতা ও উজিরপুর ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী মোঃ শামছুল হুদার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে উজিরপুর ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে মরহুমের বাড়িতে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের আত্মীয় স্বজন এবং সমাজের গণ্যমান্য ও মরহুমের সম-সাময়িক সামাজিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মোঃ কামরুল হুদা। জানা গেছে, ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে মোঃ শামছুল হুদা শতবর্ষে অসুস্থ্যজনিত কারণে কুমিল্লার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জীবদ্দশায় তিনি উজিরপুর ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান ও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সাথে জড়িত ছিলেন।

Please follow and like us: