, || - ||

চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মুন্সি জামালের ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক প্রকাশ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চৌদ্দগ্রাম বাজারস্থ মুন্সি বাড়ির মুন্সি জামাল রোববার রাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। দীর্ঘদিন তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার বাদ জোহর নিজ বাড়ির সামনে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুর হোসেন বলাই, আ’লীগ নেতা ডাঃ আবদুল জলিল, চৌদ্দগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর ইমাম হোসেন পাটোয়ারী এনাম, বর্তমান কাউন্সিলর কাজী বাবুল, আবদুল হালিম, বিএনপি নেতা বেলাল মিয়াজী, চৌদ্দগ্রাম পৌর যুবদলের সাধারণ সম্পাদক আকতার হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, যুবদল নেতা আশিকুর রহমান আশিক, মির্জা হিরণ, তুহিন মজুমদার, কামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এছাক ব্যাপারী, উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেন, চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এম দিদার হোসেন প্রমুখ।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপহেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, সাবেক সভাপতি জিএম তাহের পলাশী, বর্তমান সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, উপজেলা যুবদলের সভাপতি এম জাকারিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি তোফায়েল হোসেন জুয়েল, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়েরসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us: